স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলার উথুলী মাঠ থেকে বুধবার রাতে বোরো ধান স্ক্রীমের একটি শ্যালো মেশিন চুরি হয়েছে। জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের জবেরপুর গ্রামের বাদশা প্রামানিকের ৬০ কেজি ডিজেল চালিত শ্যালো মেশিন উথুলী মাঠে বোরো মৌসুমে আবাদের জন্য স্থাপন করা হয়। ঘটনার দিন রাতে কে বা কারা শ্যালো মেশিনটি চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে মেশিনের মালিক বাদশা বৃহস্পতিবার চাটমোহর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওসি মোহাম্মদ জালাল উদ্দিন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত করছে এবং চোর সনাক্তের চেষ্টা চালাচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
