ক্রীড়া প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৪ ফাইনাল খেলা গতকাল সকালে শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বালিকা দলের খেলায় সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৫-০ গোলে আটঘরিয়া উপজেলার সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে টুর্নামেন্টের বালক দলের খেলায় পাবনা সদর উপজেলার কুলুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮-০ গোলে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা। উভয় দলের মনোমুগ্ধকর ক্রীড়া নৈপুন্য ফুটবল প্রেমীদের মুগ্ধ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
