স্টাফ রিপোর্টার : ঈশ^রদীর সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসরাইল হোসেন মন্ডল গতকাল বুধবার সকাল ৭ টা ১৫ মিনিটে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের মরহুম আফাজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনী, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গতকালই রাত ৮টায় ভেলুপাড়াস্থ রেজাননগর (মুনশির কলম বাগান) বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শরিক হন অসংখ্য মানুষ। তাকে রেজা নগর গোরস্থানে তাকে দাফন হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজনদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

