পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সংবাদদাতা ঃ পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজ আয়োজিত শহীদ নিলয় ও শহীদ জাহিদ আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দ্বাদশ ব্যবসায় শিক্ষা বনাম একাদশ বিএমটি বিভাগের গতকাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। ফাইনাল খেলায় দ্বাদশ ব্যবসায় শিক্ষা বনাম একাদশ বিএমটির খেলা নির্ধারিত সময়ে ৩/৩ গোলে ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৬/৫ গোলে দ্বাদশ ব্যবসা শিক্ষা বিজয়ী হয়। খেলায় পুরস্কার বিতরণ করেন অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল খালেক। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান, ইসলামিয়া ডিগ্রী কলেজের জীববিদ্যা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আমেরিকা প্রবাসী মোঃ কুতুব উদ্দিনসহ কলেজের সকল শিক্ষকবৃন্দ । খেলা পরিচালনা করেন পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের ক্রীড়া কমিটি। রেফারির দায়িত্ব পালন করেন পাবনা রেফারি এসোসিয়েশনের নবনির্বাচিত সহ-সভাপতি পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোঃ সাগর হোসেন। ক্রিড়া কমিটির সদস্য রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রইছ উদ্দিন ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, ইতিহাস বিভাগের মোহাম্মদ আলী ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ গোলাম হাসনায়েন বিপ্লব খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

