বেসরকারি উন্নয়ন সংস্থা সিদীপের (সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস) উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় তাদের শিক্ষা সহায়তা কমসূচির অধীনে পরিচালিত ২৭০০ উঠান স্কুলে ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ‘সাংস্কৃতিক সপ্তাহ ও প্রবীণ সংবর্ধনা’ চলছে। ‘প্রবীণের মর্যাদা সবার উপরে, প্রবীণেরা সুখে থাক সবার ঘরে’ এই স্লোগান ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে উঠান স্কুলের শিশুশিক্ষার্থীরা খেলাধুলা, আবৃত্তি, গান, নাচ ইত্যাদিতে অংশগ্রহণ করছে।
গতকাল ১৪ জানুয়ারি দেবোত্তর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে সিদীপের ৪টি শিক্ষাকেন্দ্রের শতাধিক শিশুশিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবীণ সংবর্ধনা আয়োজিত হয়। সিদীপ দেবোত্তর ব্রাঞ্চের শিক্ষাসুপারভাইজার কাকলি খাতুনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন। অতিথি হিসেবে আরও ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক। সিদীপের ঢাকাস্থ প্রধান কার্যালয় থেকে উপস্থিত ছিলেন গবেষণা ও প্রকাশনা কর্মকর্তা আলমগীর খান। এছাড়াও সিদীপ দেবোত্তর ব্রাঞ্চের মানেজার মো. আশরাফুল ইসলামসহ ব্রাঞ্চের সকল কর্মী উপস্থিত ছিলেন। সিদীপের উঠান স্কুলের শিক্ষার্থী ছাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
বিকালে পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহবুবা খাতুন সিদীপের এ প্রবীণ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশংসা করেন। তিনি তাঁর স্কুলে সিদীপ কর্তৃক স্থাপিত মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগারের ভূমিকাও তুলে ধরেন। সিদীপের কর্মকর্তা লেখক আলমগীর খান সমাজে প্রবীণদের সম্মান দেয়ার ও তাদের হাত ধরে আমাদের এগিয়ে যাওয়ার কথা বলেন। আলোচকগণ এরকম সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুকিশোরদের সৃজনশীলতা বিকাশের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

