মাসুদ রানা : আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কৃষক দলের আয়োজনে গতকাল সকালে নাদুরিয়া চৌরাস্তা মোড় মাঠে কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু বক্কার সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের সভাপতি এ ম হাশেম।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, উপজেলা বিএনপি আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, ১ নং সিনিয়র যুগ্ম আহবায়ক আসিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা, সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল বারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইয়াছিন আলী, মাজপাড়া ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম বাবলু, বিএনপি নেতা খোকন। সঞ্চালনায় ছিলেন মাছপাড়া ইউনিয়ন কৃষক দলের সম্পাদক বাকি বিল্লাহ, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু ইউসুফ। উক্ত কৃষক সমাবেশে মাজপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

