সাঁথিয়া প্রতিনিধি : অনুমোদনহীন সার কারখানা বন্ধে অভিযান পরিচালনা করে হাডসন এগ্রো কেয়ার নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে সাঁথিয়ার কাশিনাথপুর সাটিয়াখোলার ওই কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা। তিনি জানান, এ কারখানাটি অবৈধ পন্থায় সার মোড়কজাত ও বাজারজাত করছিলেন বলে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় কারখানা মালিক মো. আল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

