স্টাফ রিপোর্টার : ৪ বছর পর গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলার রায়ে তার স্বামী তেজেম মোল্লাকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তানবির আহমেদ এই রায় প্রদান করেন। রায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ডও প্রদান করেন বিচারক। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি তেজেম মোল্লা পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামের মৃত বাজর উদ্দিনের ছেলে। নিহত হামিদা বেগমের বাড়ি একই গ্রামে। মামলা সুত্র জানা গেছে, ঘটনার ২০/২২ বছর আগে তেজেম মোল¬ার সঙ্গে বিয়ে হয় হামিদা বেগমের। বিয়ের পর তাদের ঘরে দুটি সন্তান জন্ম হয়। এরই মধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ২০২১ সালের ১৬ নভেম্বর ভোরে এই কলহের জের ধরে তেজেম মোল্ল¬া তার স্ত্রী হামিদা বেগমকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় হামিদার মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৩ সালের ২৩ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে গতকাল সোমবার রায় ঘোষণা করা হয়। এ বিষয়ে পিপি অ্যাডভোকেট গোলাম সরয়ার খান জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই মামলায় মোট ২৭ জন সাক্ষী প্রদান করেন। আদালতের বিচারক ফাঁসির রায় ঘোষণা করেছেন। মামলায় সরকার পক্ষে ছিলেন এপিপি আশরাফুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
