এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আল-বায়দা প্রদেশের চারটি গ্যাস স্টেশনে সিরিজ বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬৭ জন। গতকাল রোববার হুথি সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, আল-জহির জেলার নাসেফা এলাকায় বিস্ফোরণগুলো ঘটে। আহত অন্তত ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক। হুথি মুখপাত্র হাশেম শারাফুদ্দিন বলেছেন, ‘নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে ঘটনাটি তদন্ত করছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ইয়েমেনজুড়ে আবাসিক এলাকায় অসংখ্য গ্যাস স্টেশন থাকার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। ধ্বংস হয়েছে হাজার হাজার অবকাঠামো। লক্ষ লক্ষ মানুষ ভুগছে মানবিক সংকটে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

