ক্রীড়া প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (বালক ও বালিকা) পাবনা জেলা পর্যায়ের খেলা গতকাল উদ্বোধন করা হয়। শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে সকালে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার তারিক হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোমেন, আতাউর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার এম জি মাহমুদ ইজদানী, সুজানগর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, ভাংগুড়া উপজেলা শিক্ষা অফিসার সেকেন্দার আলী, ফরিদপুর উপজেলা শিক্ষা অফিসার খন্দকার জাহাঙ্গীর হোসেন, চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, আটঘরিয়া উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইদা শবনম, জহুরুল ইসলাম, সুজানগর আবুল কালাম আজাদ, নিশীত কুমার বিশ^াস, আটঘরিয়ার আব্দল বাতেন, চাটমোহরের আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, ঈশ^রদীর আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা ও ধারা বর্ননা করেন প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম ও সহকারী শিক্ষক নার্গিস খন্দকার। আটঘরিয়ার (চক চৌকিবাড়ী) বনাম সুজানগর (ভাটিকয়া) বালক দলের খেলায় ভাটিকয়া অনুপস্থিত থাকায় চক চৌকিবাড়ী ওয়াক ওভার পায়। সুজানগরের (বিরাহিমপুর) বনাম আটঘরিয়ার (সড়াবাড়িয়া) বালিকা দলের খেলায় সড়াবাড়িয়া ২-০ গোলে বিজয়ী হয়। অপরদিকে ঈশ^রদী ও ভাঙ্গুড়া উপজেলার মধ্যকার বালক দলের খেলায় ঈশ^রদীর চরধাপাড়ী সপ্রাবি ভাঙ্গুড়ার বোয়ালমারী বিদ্যালয়কে পরাজিত করে এবং বালিকা দলে ঈশ^রদীর কামালপুর সপ্রাবি ২-০ গোলে ভাঙ্গুড়ার হাট উধুনিয়া সপ্রাবিকে পরাজিত করে। ম্যাচ পরিচালনা করেন কবির, দেলোয়ার, আমিরুল, সাইফুল, জাকির নায়েক ও তৌহিদুল। অসংখ্য ক্রীড়া মোদী দর্শক ও শিক্ষক খেলা উপভোগ করেন। আজ সোমবার সকাল ৯টা হতে দিনব্যাপী ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজকেরা জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

