ভাঙ্গুড়া প্রতিনিধি : তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ভাঙ্গুড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। জানা যায়, ভাঙ্গুড়ার মুণ্ডুতোষ ইউনিয়নের দহপাড়া গ্রামে হাসিনুর রহমান ও আব্দুল হাই নামে দুই মাটি ব্যবসায়ী তিন ফসলি জমি থেকে মাটি ক্রয় করে তা কেটে অন্যত্র বিক্রি করছিলেন। এতে পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি হওয়ার শঙ্কায় স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এর প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাসিনুর রহমানকে ৫০ হাজার এবং আব্দুল হাইকে ৫ হাজার টাকা জরিমানা করেন। হাসিনুর উপজেলার ঝবঝবিয়া গ্রামের বাসিন্দা এবং জহির দহপাড়া গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত মাটি কাটা ও অন্যত্র বিক্রয় করার কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ মোতাবেক হাসিনুর রহমান ও জহিরকে পৃথকভাবে যথাক্রমে ৫০ হাজার ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

