আটঘরিয়া প্রতিনিধি : ইমাম সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আটঘরিয়ায়। উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ গতকাল অনুষ্ঠিত এই ইমাম সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আল্লামা পরিষদের প্রধান মাওলানা রাকিব উদ্দিন। উপজেলা ওলামা মাশায়েখ ও তাবলীগের সাথী ও ছাত্র জনতার আয়োজনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দাশুড়িয়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা সেকেন্দার আলী, মাওলানা শরিফুল ইসলাম প্রমূখ। আয়োজকরা জানান ১ শ জন ইমাম, ৫ শ ছাত্র জনতা উপস্থিত ছিলেন। আগামী ৩১ জানুয়ারি এবং ১ ও ২ ফেব্রুয়ারী শুরায়ী নেজামের বিশ^ ইজতেমা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান। জেলার সকল মসজিদে সাদপন্থী এতাতিদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করাসহ সন্ত্রাসী সংগঠন হিসেবে দেশের প্রচলিত আইনে তাদেরকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

