স্টাফ রিপোর্টার : দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর আহমেদ রুবেল বিশ^াস (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঈশ^রদীর সলিমপুর ডিগ্রী কলেজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে রাত দুটোর দিকে ঈশ^রদীর রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রুবেল বিশ^াস পাকশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাকশীর বাঘইল সরদারপাড়া গ্রামের মইন উদ্দিন বিশ^াসের ছেলে। তিনি ঈশ^রদী রেলগেটস্থ রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শিমুল বিশ^াসের ভাই। শিমুল বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ৯টায় ঈশ^রদী-কুষ্টিয়া (আইকে) রোডের মানিকনগরস্থ সলিমপুর ডিগ্রী কলেজ সংলগ্ন হোটেল বন্টু ক্যাসটেল এর সামনে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রুবেল ও অপর মোটর সাইকেলের দুই আরোহীসহ ৪ জন গুরুত্বর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে রূপসী বাংলা ক্লিনিকে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত দুটোর দিকে রুবেল মারা যান। এ বিষয়ে ঈশ^রদী থানার ওসি শহীদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

