সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষের পাশে দেখা মিলছেনা বেসরকারি উন্নয়ন সংস্থার। সরকারিভাবে উপজেলার প্রতিটি ইউনিয়নের দরিদ্র ও দুঃস্থ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হলেও উপজেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কোন শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি।
সুজানগর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলায় ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, সিসিডিবি, আশা এবং উদ্দীপনসহ ২৫/৩০টি বেসরকারি সংস্থার কার্যক্রম রয়েছে। ওই সব সংস্থার বেশীরভাগই এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সমাজের অবহেলিত, উপেক্ষিত ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যন্নোয়নে কাজ করার কথা বলে থাকেন। অবশ্য ওই সকল সংস্থা এ জন্য দেশ এবং দেশের বাইরের দাতা দেশগুলোর কাছ থেকে আর্থিক সহায়তাও পেয়ে থাকন। অথচ চলতি পৌষ মাসের হাড়কাঁপানো শীতে উপজেলার অনেক দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষ যবুথবু হয়ে পড়লেও ওই সকল বেসরকারি সংস্থার উদ্যোগে তাদের মাঝে কোন শীতবস্ত্র বিতরণ করতে দেখা যাচ্ছেনা। এ ব্যাপারে সংশ্লিষ্ট একটি বেসরকারি সংস্থার একজন কর্মকর্তা বলেন নির্দিষ্ট কর্মসূচী বাস্তবায়ন ছাড়া শীতার্তদের সাহায্য করার জন্য আলাদা কোন বরাদ্দ দেওয়া হয়না। সেকারণে শীতার্ত পরিবারকে সাহায্য করা সম্ভব হয়না।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
