স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মুক্তমঞ্চে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহারুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক জনাব স্বপন কুমার কর্মকার, সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা ইউসুফ আরফান বিপ্লব, জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান , ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. আরিফ বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী যুব সমাজ এই যুবকদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

