স্টাফ রিপোর্টার : সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ১ লাখ টাকা জরিমানা ও একজনকে ২০ দিনের কারাদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোয়ালবাড়ী এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে চরতারাপুর ইউনিয়নের রশিদ প্রামাণিক, শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। সেই সংবাদ পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসি ল্যান্ড মুরাদ হোসেন জানান, অভিযানে রশিদ প্রামানিক কে ৫০ হাজার টাকা ও শাহিন আলম কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিজানুর রহমান নামে একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় চারতারাপুর ইউনিয়নের পুলিশ বিট অফিসার মোহাম্মদ ইব্রাহিম খান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

