স্টাফ রিপোর্টার : আটঘরিয়ায় দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় আক্তার ( ৪৫) নামক এক শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকাল সাড়ে ৪ টার দিকে নরজান ক্যাডেট মাদরাসা সংলগ্ন এলাকায়। নিহত আক্তার মিস্ত্রি নরজান গ্রামের মরহুম বশির উদ্দিন মিস্ত্রির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান আক্তার ঐ ক্যাডেট মাদরাসা সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এসময় মোটর সাইকেল দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা দিলে সে আহত হয়। তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে। হোন্ডা চালক নগর চাচকিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে বলে এলাকাবাসী জানান। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার। দুর্ঘটনায় আক্তারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

