স্টাফ রিপোর্টার : হাসনাত উজ জামান হীরা ছিলেন প্রচন্ড স্মার্ট ও স্টাইলিশ মানুষ। আত্মসম্মানবোধ ও পেশাগত জীবনে যত্নবান ছিলেন তিনি। তার কাছে গেলে সবসময় ভালকাজের পরামর্শ দিতেন। ভাল মনের মানুষ ছিলেন। আমাদের কর্মে তার আদর্শ ধারণ করতে হবে। পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাসনাত উজ জামান হীরার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, তখন প্রসক্লাবের জৌলুস তখন ছিল না। কিন্তু তার ব্যক্তিত্বের জৌলুস ছিল। তিনি ভাল ও সৎ মানুষ ছিলেন। ভুট্টা আন্দোলনে তিনি একজন বীর সেনানী। তখন সাংবাদিকদের ব্যক্তিত্ব ছিল আলাদা। তিনি সাংবাদিকতা শিখিয়েছেন নানাভাবে। তিনি অন্যদের চেয়ে আলাদা ছিলেন। শৃঙ্খলিত অভিজাত মানুষ ছিলেন। তিনি অল্প অল্প কথা বলতেন। তার সামনে কেউ অপমান করলে তিনি জবাব দিতেন না। তার দেখানো পথে একসাথে আমাদের এগিয়ে যেতে হবে। প্রেসক্লাবকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। গতকাল রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ক্লাব সভাপতি আক্তারুজ্জামান আখতারের সভাপতিত্বে¡ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মরহুম সাংবাদিক হীরার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাব সম্পাদক জহুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, একুশে টিভির প্রতিনিধি রাজিউর রহমান রুমী, কার্যনির্বাহী সদস্য চ্যানেল ২৪ প্রতিনিধি শাহীন রহমান, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয়। সভায় আহবান জানানো হয় প্রেসক্লাবের সকল সদস্য জীবিত ও মৃত সকলের জীবনী নিয়ে একটি সংকলন প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করা হোক। সভাটি সঞ্চালনা করেস সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পাভেল মৃধা।স্মরণসভায় ক্লাবের কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কার্যনির্বাহী সদস্য আবু হাসনা মুহাম্মদ আইয়ুব, ক্লাব সদস্য মাহফুজ আলম, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, এমজি বিপ্লব চৌধুরী, এনজিও ব্যাক্তিত্ব আব্দুস সালাম, সাংবাদিক শামসুল আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর হাসনাত উজ জামান হীরা মৃত্যুবরন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
