নাজিফা ব্রাইট মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে ৫ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. এ. কে. এম শওকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষ্ক আমানুল্লাহ খান বাবর, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সদর সাঈদা শবনম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী কামনা। এছাড়াও অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালসহ সূধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিগাছা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হান্নান। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিভিন্ন মতামত প্রদান করেন ও স্কুলের উন্নয়নের সাপেক্ষে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এরপর তারা শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে স্কুলের শিশুদের, অভিভাবকদের এবং শিক্ষিকাদের তৈরিকৃত হস্তশিল্প পরিদর্শনের মাধ্যমে আনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো অনুষ্ঠানটি পর্যায়ক্রমে সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষিকা রিজিয়া সুলতানা এবং অত্র স্কুলের পরিচালক আলহাজ¦ আব্দুল মজিদ তালুকদার। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
