বেড়া প্রতিনিধি : গ্যালাক্সি স্কুল এন্ড কলেজ, বেড়া, পাবনা এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, মরহুম রমজান আলী স্মৃতি বৃত্তি ও কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহ¯পতিবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সাবেক সচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষনিক সদস্য সেলিম রেজা কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তৃতায় সেলিম রেজা ছাত্র-ছাত্রীদের উন্নত স্বপ্ন দেখা ও তা বাস্তবায়নের জন্য কঠোর অধ্যবসায় ও সৎ থাকার পরামর্শ দিয়ে অনুপ্রেরণা মূলক বক্তব্য দেন। তিনি তার গড়া প্রতিষ্ঠান বেগম রওশনারা সাত্তার চক্ষু হাসপাতাল থেকে ছাত্র-ছাত্রীদের বিনামূল্য চক্ষু পরীক্ষার ঘোষণা দেন। তিনি অভিভাবকদেরকে তাদের ছেলেমেয়ের প্রতি যত্নবান ও ইনভেস্টমেন্ট করার পরামর্শ দেন। যাতে করে ছেলেমেয়েরা বিশ^ দরবারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন বেড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহসিন মল্লিক। তিনি তার বক্তব্যে স্কুলের ভূয়সী প্রশংসা সহ কতিপয় পরামর্শ রাখেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের ইংরেজী ও বাংলা বক্তৃতায় পারদর্শিতা দেখে অনুষ্ঠানে উপস্থিত সবাই অভিভূত হয়ে পড়েন। এসময় সাবেক যুগ্ন পরিচালক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এ টি এম ফজলুর রহিম, ইডেন কলেজের বিভাগীয় প্রধান (গনিত) অধ্যাপক নুরু ন্নাহার রুনু, শিক্ষাবিদ আঞ্জুমান আরা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
