নিজস্ব প্রতিনিধি : সন্ধানী ডোনার ক্লাব পাবনার উদ্যোগে জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে গত ২৫ ডিসেম্বর শীত নিরাবরণের অবলম্বন কভারসহ ২০টি লেপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, সন্ধানী ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম রুজ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খোকন, সহ-সম্পাদক আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুর রহমান শান্ত প্রমুখ। এ সময় আরো নাছির উদ্দিন, আনিসুর রহমান, শান্তি খাতুন উপস্থিত ছিলেন। সন্ধানীর নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে লেপ বিতরণ করা হয়। যা প্রতি বছরই হয়ে থাকে। ডা. রফিকুল হাসান বলেন, শীতবস্ত্র হিসেবে কভারসহ লেপ প্রকৃতই মানুষের উপকারে আসবে। হাসপাতালে ভর্তিকৃত রোগী ও হতদরিদ্র মানুষের মাঝে লেপ বিতরণ করা হয়। পরিচালনা করেন সন্ধানীর অর্থ সম্পাদক খায়রুজ্জামান আহমেদ অরুন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
