আটঘরিয়া প্রতিনিধি : আগামী ৩ জানুয়ারি আটঘরিয়া পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে মিছিল ও সভা করেছে করেছে পৌর বিএনপির নেতাকর্মীরা। গতকাল বিকালে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়লে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক আমজাদ হোসেন। পৌর বিএনপির সদস্য সচিব আজাহার আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মিলন, শামীম রেজা, উপজেলা যুব দলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমূখ। এ সময় পৌর যুবদলের আহবায়ক আনোয়ার ইসলাম, যুবদল নেতা মোফাজ্জল হোসেন, তাওহীদ হোসেন, রবিউল ইসলাম, লিটন হোসেন, শফিকুল ইসলাম, রাজু, মনিরুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পৌর বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে দেবোত্তর বাজারের সড়ক প্রদক্ষিণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
