স্টাফ রিপোর্টার : সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে ট্রাক চাপায় তারা নিহত হন। নিহতরা হলেন উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে খোকন হোসেন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামানিক (৫০), একই গ্রামের সাইদ হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭) ও রাঙামাটিয়া গ্রামের আব্দুল জলিল। সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোরে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুুতি নিচ্ছিল। সড়কের পাশে দাড়িয়ে যাত্রীরা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাঁথিয়াগামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তিতে হাসপাতালে আরো একজন মারা যায়। পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
