এফএনএস বিনোদন: এ সময়ের দুই জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও ঝিলিক। দুজনেই ক্যারিয়ার শুরু করেছেন চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। তাদের দুজনের কণ্ঠে ‘বেসামাল’ শিরোনামের একটি গানও দারুণ জনপ্রিয় হয়। দীর্ঘ সময় পর ফের তারা ‘কী করে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন। জামাল হোসেনের কথায় এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান। এটি প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হবে। আসছে ভালোবাসা দিবসেই গানটি প্রকাশ করবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়। এর আগে গেল বছর ইমরানের কণ্ঠে একই গীতিকারের ‘ঘুম ঘুম চোখে’ গানটিও শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। নতুন গানটির মিউজিক ভিডিও পরিচালনায় সৈকত রেজা। গীতিকার জামাল হোসেন বলেন, ‘ইমরান ও ঝিলিক দুজনেই এখন জনপ্রিয় শিল্পী। দুজনের আলাদা আলাদা শ্রোতাও আছে। তাদের দুজনের শ্রোতাদের এক করার জন্যই এ গানটি করছি। গানটির কথা ও সুর শ্রোতাদের ভালো লাগলেই প্ররিশ্রম সার্থক হবে।’ গানটি প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘আমার আর ইমরানের ‘বেসামাল’ গানটির জন্য এখনো শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পাই। দীর্ঘদিন পর আবারও নতুন গান নিয়ে আসছি। এ গানটিও আগের গানের মতো শ্রোতাদের মনে দাগ কাটবে। গানের সঙ্গে আমাদের দুজনের রসায়নও দর্শক-শ্রোতার ভালো লাগবে বলে আশা করছি।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
