আটঘরিয়া প্রতিনিধি : অসুস্থতার কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম শহিদুল আলম হিরা। সে অভিরামপুর গ্রাামের মরহুম আশরাফ আলীর ছেলে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন স্বাক্ষরিত এক পত্র মারফতে বিষয়টি নিশ্চিত করেছেন। বীর মুক্তিযোদ্ধা একেএম শহিদুল ইসলাম আলম হিরা বলেন, তিনি উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবত এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
বর্তমানে শারীরিক ভাবে খুবই রাখাপ অবস্থা এবং নানা রোগ ব্যাধিতে ভুগছেন। ফলে দলীয় পদ থেকে তিনি স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
