মাসুদ রানা : বাঁশঝোড় থেকে তমা খাতুন(১৬) নামক এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আটঘরিযার ষাটগাছা গ্রামের হাচেন আলীর বাঁশ ঝোড় থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মমিন। পারিবারিক সূত্রে জানান, উপজেলার একদন্ত ইউনিয়ন ষাটগাছা গ্রামের নায়েব আলীর মেয়ে তমা খাতুনকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে। এসময় দুপুরে প্রতিবেশী হাচেন আলীর বাঁশ ঝোড়ে গলায় গামছা মুড়ানো তমা খাতুনের মৃত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময়ে তাকে হত্যা করে ফেলে রেখেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
