ভাঙ্গুড়া প্রতিনিধি : ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা উপস্থিত থাকায় সমালোচনা চলছে ভাঙ্গুড়ায়। গতকাল মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফজলার রহমান উপস্থিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমালোচনার শুরু হয়। জানা যায়, ভাঙ্গুড়া পৌর শহরের ভাঙ্গুড়া বাজারে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ ভাঙ্গুড়া ও শরৎনগর বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশগ্রহণ করে। এতে উদ্বোধনী অনুষ্ঠানের অতিথির আসনে বসেন প্রায় দুই যুগ ধরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করা আলহাজ্ব ফজলার রহমান। এ সময় ওই আওয়ামী লীগ নেতার উপস্থিতির কারণে অতিথিদের মধ্যে অনেকেই বিব্রত বোধ করেন। আওয়ামী লীগ নেতা উপস্থিত থাকার বিষয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তা বশির উদ্দিন বলেন, আলহাজ্ব ফজলার রহমানকে বণিক সমিতির নেতা হিসেবে দাওয়াত করা হয়েছে। আওয়ামী লীগ নেতা হিসেবে নয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
