শহর প্রতিনিধি : বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি পাবনা জেলা শাখার উদ্যোগে গতকাল সকালে ২০২৪ সালের শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, সাধারণ চিকিৎসা, কন্যার বিবাহ, প্রাকৃতিক দূর্যোগ এবং জটিল ও ব্যায়বহুল চিকিৎসা অনুদানের চেক বিতরণ করা হয়। শহরের জেলা পাড়ার কাচারী মার্কেটস্থ অস্থায়ী জেলা কার্যালয়ে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে বিভিন্ন খাতের অনুদানের এ চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি পাবনা জেলা শাখার চেয়ারম্যাম এ.কে.এম আব্দুর রাজ্জাক। শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। চেক বিতরন অনুষ্ঠানে সন্তানের শিক্ষা খাতে ২১ জনকে জনপ্রতি ৮ হাজার থেকে ১২ হাজার টাকা, এককালীন অনুদান ৫২ জনকে ৮ হাজার টাকা করে ও সাধারণ চিকিৎসা/ কন্যার বিবাহ, প্রাকৃতিক দূর্যোগ এবং জটিল ও ব্যায়বহুল চিকিৎসা বাবদ ৪২ জনকে ১২ হাজার টাকা করে মোট ১২৫ জনের মাঝে ১২ লাখ ৯১ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আয়েন উদ্দিন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
