পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের নোবেল পুরস্কার খ্যাত হাল্ট প্র্ইাজ। হাল্ট প্র্ইাজ’ হলো বিশে^র সবচেয়ে বড় প্লাটফর্ম, যেখানে বিশে^র সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা হয়ে থাকে। জাতিসংঘ এবং বিল ক্লিনটন ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে বিজয়ী দলকে এক মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদশি টাকায় প্রায় বারো কোটি টাকা) পুরষ্কৃত করা হয়। যাতে তারা তাদের উদ্ভাবনকে সামনের দিকে এগিয়ে নিতে এবং ভবিষ্যত বিশ^কে বদলে দিতে পারে। এ বিষয়ে পাবিপ্রবি হাল্ট প্রাইজের ডিরেক্টর মোস্তাফিজুর রহমান খান বলেন, এখানে প্রথমবারের মতো এমন আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আশা করি সবার সহযোগিতা নিয়ে চমৎকার একটা প্রোগ্রাম উপহার দিতে পারবো। আর এটি সফল করে তুলতে সর্বোপরি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করি। ক্যাম্পাসভিত্তিক এ প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক কালবেলা ও পাবিপ্রবি প্রেসক্লাব। নলেজ পার্টনার হিসেবে আছে মার্কশেপারস। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে এক্সিলেন্স বাংলাদেশ। রেডিও পার্টনার হিসেবে আছে রেডিও পদ্মা এবং ক্লাব পার্টনার হিসেবে আছে পাবিপ্রবি বিজনেস ক্লাব ও পাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
