মাসুদ রানা : উপজেলার সুতির বিলসহ বিভিন্ন এলাকার মাঠগুলোতে ঘন কুয়াশার ভেতরেও বিনা চাষে রসুনের জমি পরিচর্যার কাজে তার ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা আটঘরিয়ায়।
কৃষক আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এক বিঘা জমিতে প্রায় ৩০ থেকে ৩৫ মন রসুন পাবেন। যার বাজারমূল্য প্রায় ৫০-৬০ হাজার টাকা। বিলের পানি নামার সঙ্গে সঙ্গে ফাঁকা জমিতে নরম কাদামাটিতে বিনা চাষে রসুন রোপণের ধুম পড়ে যায়। কৃষকদের সাথে আলাপ করে জানা যায় রসুনের উপরই নির্ভর করে এ অঞ্চলের কৃষকদের জীবন চলা। যে বছর রসুনের বাজার ভাল থাকে তার পরবর্তী বছর আবাদ বেড়ে যায়। চলতি বছর রসুনের ভাল মুল্য পাওয়ায় কৃষকেরা নতুন ভাবে স্বপ্ন এতে বিগত বছরের চেয়ে আবাদ অনেকটাই বেশি করেছেন। রসুনের বীজ, সার, কীটনাশক, কামলা খরচা ও পানি সেচ সব মিলে অন্য বছরের তুলনায় এবার ব্যয় বেশি হচ্ছে। সোমবার সরেজমিনে কয়রাবাড়ী. সুতিরবিল, একদন্ত, লক্ষীপুর দেবোত্তর, মাজপাড়া, চাঁদভা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, আটঘরিয়ায় এখন চলছে বিনা চাষে রসুনের ক্ষেত পরিচর্যার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে কৃষকেরা।
কৃষকেরা জানান, এই পদ্ধতিতে রসুনের চাষ করলে জমিতে চাষ দেয়া ও কোপানো লাগে না। সার ও ওষুধ কম লাগে। শুধু মাত্র ২টি সেচ দিলেই হয়। লাগানো রসুন ক্ষেতের চেয়ে অনেক বড় বড় গাছ ও রসুন বড় হয়। তার এ পদ্ধতি দেখে অন্যান্য কৃষকরা তার সহযোগিতা চাইলে তিনি তাদের রসুন সরবরাহ করাসহ নানা ধরনের পরামর্শ দেন। বিঘা প্রতি খরচ হয় ১৬ থেকে ১৮ হাজার টাকা। আর রসুন বিঘায় উৎপাদন হয় ৩৫ থেকে ৪০ মন। সব মিলিয়ে ভালো টাকা লাভ থাকে। উপ সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক জানান,রসুন বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অর্থকরী মসলা জাতীয় ফসল। এটি রান্নার স্বাদ, গন্ধ ও রুচি বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা রাখে। পুষ্টিমূল্য ও ভেষজ গুণে ভরপুর এই রসুন। রসুনে রয়েছে আমিষ, ক্যালসিয়াম ও সামান্য ভিটামিন সি। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ জানান, এবছর আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ১৪০৫ হেক্ট জমিতে বিনা চাষে রসুনের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩০০ হেক্টর। এবছর ইতালি জাতের রসুন বেশি আবাদ হয়েছে। পাশাপাশি বারি-২,বারি-৩ জাতের রসুনও আবাদ করছে কৃষক। তিনি আরও বলেন, রসুন ব্যবহার হয়ে থাকে নানা ধরণের রোগ নিরাময়ের ক্ষেত্রেও। এছাড়াও রসুন থেকে তৈরি ঔষুধ নানা রোগ যেমন-ফুসফুসের রোগ, আন্ত্রিকরোগ, হুপিংকাশি, কানব্যাথা প্রভৃতিতে ব্যবহৃত হয়। কৃষি অফিস থেকে কৃষকদের সার্বক্ষনিক বিনা চাষে রসুন আবাদের জন্য পরামর্শ দিচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
