স্টাফ রিপোর্টার : চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় গণসংযোগ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পাবনা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ অ্যাডভোকেট রবিউল করিম রবি। গত শুক্র, শনি ও রোববার তিনদিনে তিনটি উপজেলার সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ, লিফলেট বিতরণ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি’র কিছু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে অ্যাডভোকেট রবিউল করিম রবি সাধারণ মানুষের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চান। সেইসাথে তিনি সবার সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। অ্যাডভোকেট রবিউল করিম রবি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী পেশায় নিয়োজিত। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্যানেল আইনজীবী। এছাড়া তিনি সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ। এ বিষয়ে অ্যাডভোকেট রবিউল করিম রবি বলেন, অভাব পীড়িত পাবনা-৩ নির্বাচনী এলাকার জনগণের উন্নয়নে আমি কাজ করতে চাই। দীর্ঘ বছর ধরে আমি বিএনপির সাথে আছি। এলাকার মানুষের পাশে আছি। আশা করি বিএনপির হাই কমান্ড আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপির হাতকে আরো শক্তিশালী করতে আমার সর্বশক্তি নিয়োগ করবো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
