সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ একেএম সেলিম রেজা হাবিব বলেছেন স্বৈরাচার আওয়ামী লীগ গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারে বিশ্বাস করেনা। সেকারণে তারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করার পাশাপাশি জনগণের ভোটাধিকার হরণ করে দীর্ঘদিন অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি জনগণের ভোটাধিকার হরণ করে অগণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে বা যেতে চায়না। কেননা বিএনপি গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। আর সেকারণে বিএনপি চায় গণতান্ত্রিক পন্থায় জনগণের ভোট এবং ভালবাসা নিয়ে ক্ষমতায় যেতে। গতকাল বৃহস্পতিবার বিকালে সুজানগর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সুজানগর অডিটোরিয়ামে আয়োজিত সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু ও বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোনায়েম। এতে আরো বক্তব্য রাখেন বেড়া উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শামসুর রহমান শমেজ, আহম্মদ আলী লাটু প্রামাণিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবু ও সুজানগর পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান প্রমুখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
