স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য এক স্মরণ সভা গতকাল বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। আন্দোলনে আহতদের পক্ষে বক্তব্য দেন সাব্বির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. শহীদল্লাহ দেওয়ান, গণ অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টার, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি অধ্যাপক আরিফ বিল্লাহসহ শহীদ ও আহতদের স্বজনেরা। স্মরণ সভায় ছাত্র জনতার স্মরণ সভায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
