আটঘরিয়া প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদল আটঘরিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটির সকল যুগ্ম আহবায়কের সাথে আলাপ আলোচনা না করে অর্থ বাণিজ্যের বিনিময়ে গঠিত ৫টি ইউনিয়নের অবৈধ নব আহবায়ক কমিটি বাতিল করতে হবে এবং উপজেলা যুবদলের আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জুকে স্থানীভাবে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাজপাড়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি খিদিরপুর বাজার প্রদক্ষিণ শেষে পারখিদিরপুর ত্রি-রাস্তা মোড়ে বক্তব্য দেন মাজপাড়া ইউনিয়ন যুবদল নেতা সুজন আহমেদ, মনিরুল ইসলাম বাবু, আসিক আহমেদ, আবু সাঈদ, রুবেল আহমেদ প্রমূখ। এ সময় আসাদুল ইসলাম, জিয়া, আলাল হোসেন, সবুর,আলম, মানিক, সোহেল, মিঠু, মনির, জুয়েল, কালাম, শামসুল রনিসহ ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
