স্টাফ রিপোর্টার : ৭ টি ডাকাতিসহ মোট ১৫ টি মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য পলাশ ওরফে সাগর (৩৬) কে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২ পাবনা র্যাবের একটি চৌকষ আভিযানিক দল গতকাল বিকালে জেলার সদর থানার বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। ধৃত পলাশ ওরফে সাগর বেড়া থানার মৈত্রবাধা গ্রামের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৭ টি ডাকাতি, ২টি অস্ত্র, ৩ টি দস্যুতা, ১টি মাদক ও ২টি গুরুতর আঘাতে হত্যা চেষ্টাসহ সর্বমোট ১৫টি মামলা রয়েছে। তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
