আটঘরিয়া প্রতিনিধি : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চকচৌকিবাড়ী পরানপুর গ্রামে অবস্থিত পাঠকাঠি থেকে কার্বন উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়া কোম্পানির মেয়াদ উত্তীর্ণ কাগজ পত্র থাকার অপরাধে ম্যানেজার ইমরান হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন। পুলিশ জানায়, মঙ্গলবার ২৬ নভেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারিসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে জয়া কোম্পানিতে অভিযান পরিচালনা করেনা। এসময় তাদের কোম্পানির কাগজ পত্র যাচাই বাছাই করে দেখেন মেয়াদ উত্তীর্ণ। এতে বৈধ কাগজ পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং বৈধ কাগজ পত্র না হওয়া পর্যন্ত কোম্পানি বন্ধ থাকার নির্দেশ প্রদান করেন। উলে¬খ্য, গত বছর তাদেরকে বৈধ কাগজ পত্র করার জন্য সতর্ক করা হয়েছিলো। এদিকে একদন্ত ইউনিয়নের বেলদহ ক্যাপ্টেন চারকোল ইন্ড্রাস্টি এর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরির্দশক আব্দুল মমিন উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
