স্টাফ রিপোর্টার : জমির বিরোধের সালিশ করা নিয়ে পার্শ্ববর্তী উপজেলা থেকে এসে চাটমোহরে ইউপি সদস্যের ওপর হামলার চেষ্টার অভিযোগে অস্ত্র সহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আটককৃতদের থানায় নিয়ে আসে। সোমবার (২৬ নভেম্বর) রাতে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাকরা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। আটককৃতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামের জনাব আলী মোল্লা লাবুর ছেলে আনিছুর রহমান (৪৬), তার ছেলে আরিফুল ইসলাম (২৪) ও দাদুয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (২৫)। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাঁকড়া পশ্চিমপাড়া গ্রামের আনিসুর রহমান ও তার ভায়রা সাজ্জাদ হোসেনের বিরোধ চলে আসছে। সেই বিরোধের সালিশ দেওয়া ছিল হরিপুর ইউপির এক নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেনের কাছে। সেই সালিস করা নিয়ে আনিছুর, আরিফুল ও আতিকুল সোমবার সন্ধ্যায় কামাল মেম্বারের বাড়ির সামনে গিয়ে তর্ক বিতর্ক শুরু করে। এক পর্যায়ে তারা কামাল মেম্বারকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং কাছে থাকা অস্ত্র দিয়ে হামলার চেস্টা করে। এ সময় মেম্বরের চিৎকারে এলাকাবাসী গিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে চাটমোহর থানার ওসি ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক এবং একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনঞ্জুল আলম বলেন, ‘মূলত জমিজমা ভাগাভাগির জের ধরে তারা এই সন্ত্রাসী কর্মকান্ড চালাতে এসেছিল। সেখান থেকে আমরা তিনজনকে আটক করেছি। অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই আব্দুল খালেক বাদি হয়ে তিনজনকে আসামি করে রাতেই মামলা করেছেন। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
