স্টাফ রিপোর্টার : ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মোঃ হাসান বাসির এর নেতৃত্বে ডিবি পুলিশের এসআই(নিঃ) বুরজাহান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় জেলার সদর থানার দাপুনিয়া বাজার সংলগ্ন ব্রীজের উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন। এরা হলেন পাবনা শহরের দক্ষিন রাঘবপুরের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মাদক আব্দুল মতিন (৩৫), ঈশ^রদীর দাশুরিয়া হাটপাড়ার বাবুল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (২৭)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিবির ওসি জানান, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা এর সার্বিক তত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
