সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ কচুরিপানার কারণে পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে এ বছর মৌসুমী পেঁয়াজ আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে পেঁয়াজ চাষীরা হতাশ হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আগামী এক দেড় মাসের মধ্যে উপজেলায় মৌসুমী পেঁয়াজ আবাদ শুরু হবে। সমভূমির পাশাপাশি ঐ সময় গাজনার বিল শুকিয়ে যাওয়ায় সেখানেও হাজার হাজার হেক্টর জমিতে মৌসুমী পেঁয়াজ আবাদ করা হয়। বিলপাড়ের খয়রান গ্রামের পেঁয়াজ চাষী ময়েন উদ্দিন বলেন বিলের পানি শুকিয়ে যাওয়ার উপক্রম হলেও কচুরিপানায় ঢাকা পড়ে আছে বিলের পেঁয়াজ আবাদি ঐ জমি। আর কচুরিপানায় ঢাকা পড়ে থাকার কারণে যথাসময়ে বিলের ঐ জমিতে পেঁয়াজ আবাদ করা যাবে কিনা এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিলপাড়ের হাটখালী গ্রামের কৃষক আমজাদ আলী বলেন বিলের অধিকাংশ পেঁয়াজের জমি কচুরিপানায় ঢাকা পড়ে আছে। এমতাবস্থায় কিছু কিছু বড় কৃষক দিগুণ মজুরী দিয়ে শ্রমিক নিয়ে কচুরিপানা পরিষ্কার করে পেঁয়াজ আবাদ করার কথা ভাবছেন। তবে প্রান্তিক কৃষকরা হতাশায় ভুগছেন। ফলে বিলের ঐ জমিতে কাঙ্খিত পেঁয়াজ আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন কচুরিপানার কারণে বিলের জমিতে পেঁয়াজ আবাদ করতে শ্রমিক বেশি লাগবে। তবে আবাদ তেমন ব্যাহত হবেনা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
