পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করে পুনরায় কঠোর নির্দেশনা জারি করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট পাবিপ্রবি ক্যাম্পাসকে “রাজনীতিমুক্ত” ঘোষণা করে অফিস আদেশ জারি করা হয়েছিল। সেই আদেশে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন বা পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রতিটি বিভাগ ও দপ্তরে পাঠানো হলেও সম্প্রতি লক্ষ্য করা গেছে, কিছু সংগঠন গোপনে বা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকান্ড চালানোর চেষ্টা করছে। প্রজ্ঞাপনে সতর্ক করে বলা হয়েছে, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে বিশ^বিদ্যালয় প্রশাসন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
