স্টাফ রিপোর্টার : সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুরে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ও শহীদ এম মনসুর আলী কলেজের মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল। তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রলীগ ঐতিহ্যগতভাবে মাস্তান, গুন্ডা ও বেয়াদপ টাইপের সংগঠন। তাদের রাজনীতি নিষিদ্ধ হয়েছে তাদের কর্মকান্ডের জন্য। এটি সময়ের দাবি ছিলো। আর কোনো সংগঠনতো ওইভাবে নিষিদ্ধ হয়নি। আগামীতে দেশের প্রতিটি স্কুল কলেজে সুন্দর শৃঙ্খলা রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষ। সভায় বক্তারা বলেন, আমরা সকলকে জানাতে এসেছি দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা। এই দফার মধ্যে সাধারণ মানুষের সব উত্তর রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা জানতে চাচ্ছি তারা কি ধরণের ছাত্র রাজনীতি চায়। সমাজের উন্নয়নে বাংলাদেশের উন্নয়নের রাজনীতি আমাদের দরকার। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এ সময় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
