আটঘরিয়া প্রতিনিধি : প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে অনবরত হস্তচালিত তাঁতের খটখটানি, কারিগর মনোযোগ সহকারে লুঙ্গির বুনন দিয়ে চলছেন, এভাবেই একটার পর একটা উন্নত মানের সুতা দিয়ে লুঙ্গি তৈরি হচ্ছে কারিগরের হাতে। কোন আধুনিক মেশিনের নয় সম্পূর্ণ দেশীয় উপকরণ সমৃদ্ধ কাট, লোহা, পাট আর মাটির মাটির গর্তের সমন্বয়ে তৈরি আদি তাঁত আঞ্চলিক ভাষায় যা মেঠো তাঁত বলেই পরিচিত। সেখানে দক্ষ কারিগররা সুনিপন প্রচেষ্টায় তৈরি হচ্ছে মিহি সুতার পাবনার ঐতিহ্যবাহী উন্নত মানের চাচকিয়ার লুঙ্গি যা দেশ বিদেশে সমাদৃত। উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামের সর্বত্র এবং তারই ধারাবাহিকতায় আশেপাশেও গড়ে উঠেছে হস্ত চালিত এই মেঠো তাঁতের কারখানা যা উৎপাদিত সকল লুঙ্গি চাচকিয়া লুঙ্গি হিসেবে পরিচিত ও বিক্রি হয়। কারিগররা জানান, সারাদিন মিহি সুতার উন্নত মানের ২-৩ টি লুঙ্গি করতেই হিমশিম খেতে হয়, এমন লুঙ্গি ৭০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত দাম পরে। চাচকিয়া এখন একটি ব্র্যান্ডের নাম, এই নামে লুঙ্গি দেশের সর্বত্র এমনকি বিদেশেও চাহিদা আছে, আমরা অনেক সময় স্পেশাল লুঙ্গির জন্য অর্ডারও পেয়ে থাকি। তবে দক্ষ কারিগররা তাদের ন্যায্য পারিশ্রমিক পায়না বলে বানান জানান। তাদের দাবি যেহেতু রং সুতার কাজ সেহেতু স্বাস্থ্য সুরক্ষার পদক্ষেপ দরকার। আর পাশাপাশি সঠিক পৃষ্টপোষকতা পেলে দেশ ও বিদেশে এখানকার লুঙ্গির অতীত ঐতিহ্য ফিরে আসবে। কারিগরসহ ভোক্তারা উপকৃত হবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
