মাসুদ রানা : আটঘরিয়া উপজেলার ধলেশ^র গ্রামের আব্দুল মতিনের দুই বিঘা জমির পেয়ারা বাগানের পেয়ারা গাছ রাতের আধারে কে বা কারা কেটে সাবাড় করে দিয়েছে। এঘটনায় মতিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত ৩ নভেম্বর রাতে, এ ঘটনায় তার ১০ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, আটঘরিয়া পৌর সভার ৬ ওয়ার্ডের ধলেশ^র গ্রামের ডা. মঞ্জরুল কাদেরের কাছ থেকে ৩ বছর মেয়াদে কট নিয়ে ১ হাজার পেয়ারা গাছ রোপন করেন একই গ্রামের লতিফের ছেলে আব্দুল মতিন। গত ২ নভেম্বর সারা দিন শ্রমক নিয়ে পেয়ারা বাগান পরিচর্যা করে বাড়িতে চলে যায় মতিন। পরের দিন সকালে পেয়ারা বাগানে এসে দেখে কে বা কারা রাতের আধারে ৮শ ফলনকৃত পেয়ারা গাছ কেঁটে মাটিতে ফেলেছে। পেয়ারা বাগানের মালিক আব্দুল মতিন বলেন, আমার এলাকার মঞ্জরুল ভাইয়ের কাছ থেকে ২ বিঘা জমি কট নিয়ে পেয়ারা বাগান করার জন্য কট নেয়। বাগানের প্রতিটি গাছে প্রচুর পেয়ারা ধরেছে। কয়েক লাখ টাকার পেয়ারা ইতিমধ্যে বিক্রিও করেছি। আরও দশ থেকে পনের লাখ টাকা পেয়ারা বিক্রি করবো বলে আশা করছি। কিন্তু কে বা কারা আমার উপর শক্রতা করে আমার বাগানের ৭০০/৮০০ পেয়ারা গাছ রাতের আধারে কেটে দিয়েছে। এতে আমার দশ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী বলেন, পেয়ারা গাছ গুলো যেই কাটুক না কেন এতো বড় ক্ষতি তার করা উচিত হয়নি। এদের শাস্তি হওয়া দরকার বলে মনে করছেন তারা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
