মাসুদ রানা : দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে আটঘরিয়ায়। গতকাল সকালে উপজেলা চত্বর থেকে র্যালীটি বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। বক্তব্য দেন উপজেলা জামায়াতে সাবেক আমীর হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা সমন্বয়কারি মুনঞ্জুরুল ইসলাম বাপ্পি, বংশিপাড়া যুব ফ্রেন্ড সার্কেল সোসাইটির সভাপতি ইয়াকুব আলী, প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে জুই খাতুন প্রমূখ। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত ২০ জন যুব ও যুব মহিলাদের মাঝে ১১ লাখ টাকা ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
