স্টাফ রিপোর্টার : শাহজাদপুরের আলোচিত তারা হত্যা মামলার আসামি আবু সাঈদকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মো. কামরুজ্জামান পিপিএম, এর দিকনির্দেশনায় গত ৩১ অক্টোবর সন্ধ্যায় সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ ও র্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী গাজীপুর এর যৌথ আভিযানিক দল ‘গাজীপুর সদর থানার বাংলা বাজার এলাাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত তারা সরকার ওরফে জুলমত সরকার হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আবু সাঈদকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত সাঈদ শাহজাদপুরের কায়েমপুরের আব্দুল হাকিমের ছেলে। উল্লেখ্য, চলতি বছরের ৬ আগষ্ট সকালে দুর্বৃত্তদের হামলায় ধারালো অস্ত্রাঘাতে নিহত হন তারা মিয়া।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
