এফএনএস বিদেশ : ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি নারী নেতৃত্বাধীন বিক্ষোভে ইরানের ‘অগ্রহণযোগ্য’ প্রতিক্রিয়ার প্রতিবাদে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছেন। তার দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানায় আল-এরাবিয়া নিউজ। গণমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা সবৌরিকে গতকাল বুধবার একটি বৈঠকে ডাকা হয়েছে। এরআগে তাজানি ইরানের এমন পরিস্থিতি সৃষ্টিকে অগ্রহণযোগ্য লজ্জা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়ে বলেন, রোম নারীর প্রতিরক্ষায় শক্ত অবস্থান নিয়েছে।’ আজ বৃহস্পতিবার বক্তৃতাকালে আন্তোনিও তাজানি জানান, ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার তেহরানের সঙ্গে বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কূটনীতির দরজা খোলা রাখতে চায়। ১৬ সেপ্টেম্বর নিরাপত্তা হেফাজতে ইরানি কুর্দি নারী মাহশা আমিনি (২২) নিহত হওয়ার পর থেকে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নারীদের জন্য দেশটির কঠোর ড্রেস কোড লঙ্ঘনের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অসলো ভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) মঙ্গলবার জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন অন্তত ১০০ ইরানীকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের শাস্তি রয়েছে। এদিকে, ইরানের কর্মকর্তারা দেশটিতে অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে বৈরী বিদেশী শক্তি হিসেবে অভিযুক্ত করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
