সুজানগর (পাবন) প্রতিনিধি ঃ “দক্ষ যুব গড়বে দেশ, বেষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শুক্রবার সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন সকাল ১০টায় সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজমুল হক আশিক, মহিউদ্দিন, রাতুল শেখ ও আত্মকর্মী যুবক ফজলে রাব্বি। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল গাফফার। শেষে ১৭জন আত্মকর্মী যুবক ও যুবমহিলার মাঝে ৯লক্ষ ৮০হাজার টাকা যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
