সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে পদ্মা নদী থেকে আনুমানিক ৩০বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক মহিলার গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সুজানগর থানা ও নৌ-পুলিশ উপজেলার সাতবাড়ীয়া কাঞ্চন পার্ক সংলগ্ন পদ্মা নদী থেকে ওই লাশ উদ্ধার করে।
সুজানগর থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ লালবুর রহমান জানান, বুধবার সকাল ১১টার দিকে পদ্মাপাড়ের বাসিন্দারা পদ্মা নদীর ওই স্থানে অজ্ঞাত এক মহিলার গলিত লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। এ সময় সুজানগর থানা পুলিশ নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমানের সহায়তায় অর্ধগলিত অবস্থায় ওই লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
