স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দূর্বৃত্তদের হামলায় নিখোঁজ এএসআই মুকুল হোসেনের মরদেহ সুজানগরের নাজিরগঞ্জ এলাকার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে নাজিরগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনর্চাজ শরিফুল ইসলাম জানান, সকালে নাজিরগঞ্জ এলাকা থেকে নৌকার মাঝি ফোন করে মরদেহ ভেসে থাকার খবর দেয়। তারা মরদেহটি রশি দিয়ে ড্রেজারের সাথে বেঁধে রেখেছিল, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করে ডুবুরি ও ফায়ার সার্ভিসের অভিযানিক দল। গত ২৭ অক্টোবর দিবাগত রাতে উপজেলার কয়রা ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় পদ্মা নদীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ পুলিশ নিখোঁজের পাশাপাশি পুলিশের এক সদস্য ও তাদের সাথে থাকা দুজন ইউপি সদস্য আহত হন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
