স্টাফ রিপোর্টার : আলোচিত গণধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর চৌকষ অভিযানিক দল। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এর দিক নির্দেশনায় গতকাল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি ও র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর একটি যৌথ আভিযানিক দল মাগুরা জেলার সদর থানার কচুন্দী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি আব্দুল মমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ১ টি মোবাইল জব্দ করা হয়। ধৃত মমিন (৩৬) সিরাজগঞ্জ জেলার ডুমুর ইছা গ্রামের মৃত হানিফ শেখের ছেলে। জানা যায়, চলতি বছরের ১ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে ভিকটিম ফাতেমা খাতুন তার ফার্মের মালিকের শ^শুর বাড়ীতে ডিম পৌঁছে দেয়ার জন্য অটোযোগে সিরাজগঞ্জ নিউ মার্কেটের কাছে আসলে ভিকটিম অপরিচিত এক লোকের ভ্যান রিজার্ভ করে রওনা করে। সন্ধ্যা অনুমান ৭ টার দিকে ভিকটিম সিরাজগঞ্জ থানাধীন বহুলী ইউনিয়নের ডুমুরইছা হাটখোলা বাজার পাওয়ার আগেই দুর্বৃত্তরা ভ্যানটি ধামিয়ে জোরপূর্বক ভ্যানের উপর উঠে। দুর্বৃত্তরা কিছু দূরে গিয়ে ভ্যানটি থামিয়ে ভিকটিমকে জোরপূর্বক ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতরে নিয়ে যায় এবং একত্রিত হয়ে ভিকটিমকে জোরপূর্বক গণধর্ষণ করে। দুর্বৃত্তরা ভিকটিমের কাছে থাকা ১ টি টাচ মোবাইল ফোন এবং তার কানের সোনার দুল খুলে নিয়ে ভিকটিমকে অপরিচিত সিএনজিতে উঠিয়ে দিলে সিএনজি চালক তাকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে এনে নামিয়ে দেয়। তখন ভিকটিম সেখান থেকে একটি রিক্সা যোগে তার মালিকের মুরগীর ফার্মে যায় এবং মালিককে ঘটনার কথা বিস্তারিত জানায়। গণধর্ষণের ফলে ভিকটিম আহত হলে গত ২ অক্টোবর ফার্মের মালিক তাকে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করে। উক্ত ঘটনায় ভিকটিম সুস্থ হলে নিজেই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। ধৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
